সোমবার ০৫, অক্টোবর ২০২৬

সোমবার ০৫, অক্টোবর ২০২৬ -- : -- --

সিরাজদিখানে অবৈধ বালু ভরাটের পাইপ বিনষ্ট ও  কার্যক্রম বন্ধ করে দিল প্রশাসন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০২ অক্টোবর ২০২৬, ০৬:৩৯ এএম

8

মুন্সীগঞ্জের সিরাজদিখানে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া বালু ভরাটের অভিযোগে অভিযান চালিয়ে ব্যবহৃত পাইপ বিনষ্ট করেছে উপজেলা প্রশাসন। একই সঙ্গে বালু ভরাটের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) উপজেলার বালুচর ইউনিয়নের চর পানিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
 
 
অভিযানে নেতৃত্ব দেন সিরাজদিখান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিব্বির আহমেদ।
 
 
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, চর পানিয়া এলাকায় যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া বালু ভরাটের কার্যক্রম পরিচালনা করা হচ্ছিল। খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। এ সময় বালু ভরাটের কাজে ব্যবহৃত পাইপগুলো বিনষ্ট করে দেওয়া হয় এবং সংশ্লিষ্টদের বালু ভরাটের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।
 
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Link copied!