সোমবার ০৫, অক্টোবর ২০২৬

সোমবার ০৫, অক্টোবর ২০২৬ -- : -- --

লৌহজংয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে  রেলি ও আলোচনা সভা 

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০২ অক্টোবর ২০২৬, ০৬:৩৬ এএম

6

দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’ প্রতিপাদ্যে মুন্সীগঞ্জের লৌহজংয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৬ উপলক্ষে রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 
 
গতকাল ১লা অক্টোবর বৃহস্পতিবার সকালে  এ উপলক্ষে  লৌহজং উপজেলা প্রথমে রেলি পরে হলরুমে আলোচনা সভার আয়োজন করা হয়।
 
লৌহজং উপজেলা প্রশাসন ও রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক)-এর আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)  ফারজানা ববি মিতুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লৌহজং থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বোরহান উল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. উজ্জ্বল মিয়া এবং রিকের মুন্সীগঞ্জ জোনের জোনাল ম্যানেজার মো. এজাজ।
     অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন লৌহজং উপজেলা প্রবীণ কল্যাণ সংঘের সভাপতি নূর মো. শিকদার। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক রোখসানা পারভীন। আলোচনা সভায় বক্তারা প্রবীণদের মর্যাদা, সামাজিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও পারিবারিক জীবনে তাঁদের প্রতি দায়িত্বশীল আচরণের ওপর গুরুত্ব দেন। প্রবীণদের অভিজ্ঞতা ও জ্ঞানকে কাজে লাগিয়ে তাঁদের আরও সক্রিয়ভাবে সমাজের সঙ্গে সম্পৃক্ত করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন বক্তারা। অনুষ্ঠানে স্থানীয় প্রবীণ ব্যক্তি, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, সমাজসেবা বিভাগের কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।   
     প্রবীণদের মধ্যে বক্তব্য রাখেন আবদুল হক মোল্লা, আমিনুল ইসলাম, সাজেদা বেগম, সালমা পারভেজ, শেখ কুতুবউদ্দিন, সংগঠনের সাধারণ সম্পাদক আজাহার হোসেন ঢালী।
     প্রবীণদের পক্ষ থেকে উপজেলা প্রশাসনের কাছে সরকারি হাসপাতালে তাঁদের জন্য আলাদা সেবা ব্যবস্থা রাখার অনুরোধ করেন। এ ছাড়া তাঁদের সংগঠনের জন্য একটি সরকারি জায়গা দাবি করা হয়, যেখানে তাঁরা স্থায়ী কার্যালয় তৈরি করে সেখানে বসতে পারেন। আলোচনা সভার আগে উপজেলা চত্বরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
Link copied!