সোমবার ০৫, অক্টোবর ২০২৬

সোমবার ০৫, অক্টোবর ২০২৬ -- : -- --

আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি দিন, সাজানো মামলা প্রত্যাহার করুন : জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০২ অক্টোবর ২০২৬, ০৮:০৬ পিএম

6

বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি এবং তার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি আখতারুজ্জামানের বিরুদ্ধে শারীরিকভাবে নাজেহাল করার অভিযোগ অস্বীকার করে এটিকে মিথ্যা দাবি করেছেন।

শুক্রবার (২ অক্টোবর) রাতে নিজের ফেসবুক পোস্টে তিনি এসব কথা বলেন।

শফিকুর রহমান বলেন, বিমানবন্দরে অনিয়ম ও অব্যবস্থাপনা ছিল বলেই ঘটনার পর দুজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার দাবি, আখতারুজ্জামান কেবল যাত্রী হয়রানি, প্রবাস থেকে দেশে ফেরা বাংলাদেশিদের উপেক্ষা ও অন্যায় আচরণের প্রতিবাদ করেছেন।

তিনি আরও বলেন, আখতারুজ্জামানের ভাষা কী ছিল, তা পর্যালোচনা করা যেতে পারে। তবে তিনি যে বিষয়ে প্রতিবাদ করেছেন, তার ভুক্তভোগী ও বিমানবন্দরে উপস্থিত যাত্রীরা এ বিষয়ে সাক্ষী বলে দাবি করেন শফিকুর রহমান।

জামায়াত আমির বলেন, বিমানবন্দরের অনিয়ম, যাত্রী হয়রানি ও অসংগতিকে আড়াল করার উদ্দেশ্যে যদি আখতারুজ্জামানকে হয়রানিমূলকভাবে গ্রেফতার করা হয়ে থাকে, তাহলে এটি উদ্বেগের বিষয়। ভুক্তভোগী জনগণ এ ধরনের পরিস্থিতি মেনে নেবেন না বলেও তিনি মন্তব্য করেন।

Link copied!