সোমবার ০৫, অক্টোবর ২০২৬

সোমবার ০৫, অক্টোবর ২০২৬ -- : -- --

রাস্তার কাজে অনিয়মের অভিযোগ, শ্রীনগরের দামলায় ঠিকাদারের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০২ অক্টোবর ২০২৬, ০৬:২৮ এএম

8

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার রাঢ়ীখাল ইউনিয়নের দামাল এলাকায় রাস্তার উন্নয়নকাজে অনিয়ম ও নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ তুলে মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী।
 
বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে দামাল এলাকায় আয়োজিত এ মানববন্ধনে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, রাস্তার কাজের ক্ষেত্রে নির্ধারিত মান বজায় রাখা হচ্ছে না। নিম্নমানের সামগ্রী ব্যবহার এবং কাজের বিভিন্ন পর্যায়ে অনিয়মের কারণে সড়কের স্থায়িত্ব ও গুণগত মান নিয়ে তারা উদ্বেগ প্রকাশ করেন।
 
মানববন্ধনে অংশ নেওয়া স্থানীয়রা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিষয়টি তদন্ত করে দেখার দাবি জানান। একই সঙ্গে রাস্তার কাজ নির্ধারিত নকশা ও প্রকল্পের শর্ত অনুযায়ী যথাযথ মান বজায় রেখে সম্পন্ন করার আহ্বান জানান তারা।
 
এ সময় ঠিকাদার কাজী শামীম ইমাম সাচ্চু-এর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেন। তবে এসব অভিযোগের বিষয়ে ঠিকাদার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
 
স্থানীয়দের দাবি, অভিযোগগুলো সুষ্ঠুভাবে তদন্ত করে সত্যতা যাচাই এবং অনিয়ম প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক। পাশাপাশি জনসাধারণের চলাচলের গুরুত্বপূর্ণ এ সড়কের কাজ দ্রুত ও মানসম্মতভাবে সম্পন্ন করার দাবি জানান তারা।
Link copied!