সোমবার ০৫, অক্টোবর ২০২৬

সোমবার ০৫, অক্টোবর ২০২৬ -- : -- --

জায়নামাজ, পালকি-হারিকেনসহ প্ল্যাকার্ড নিয়ে বাংলা নবযাত্রা র‌্যালি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২৬, ০৯:২৬ এএম

155

জায়নামাজ, পালকি, হারিকেনসহ নানা প্ল্যাকার্ড নিয়ে বাংলা নবযাত্রা ১৪৩৩ র‌্যালি করেছে জাতীয় সাংস্কৃতিক কেন্দ্র। মঙ্গলবার ১৪ এপ্রিল দুপুর ১২টার দিকে শাহবাগ এলাকায় এই র‌্যালি দেখা যায়।
আয়োজকরা জানান, রাজধানীর মুক্তাঙ্গন থেকে শুরু হয়ে র‌্যালিটি যাবে শিল্পকলা একাডেমি পর্যন্ত। এছাড়া বিকেলে বিজয়নগরে সাংস্কৃতিক অনুষ্ঠান করবে সংগঠনটি।
এসময় তাদের প্ল্যাকার্ডে ‘বিজাতীয় সংস্কৃতি নিপাত যাক, আমাদের প্রয়োজন স্বাধীনতা সুশাসন, আমরাই বাঙালি’ স্লোগান লেখা ছিল।

Link copied!